বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সিএসআর তহবিল থেকে ৫০ লাখ টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ৪৩ জন আন্দোলনকারীর হাতে এ অর্থ তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এ সময় ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, পরিচালক লকিয়ত উল্লাহ, এমডি (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ, হারুনুর রশীদ ও মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।