সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা রিলায়েন্ট ইন্টারন্যাশনাল থেকে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং রিলায়েন্ট ইন্টারন্যাশনালের পরিচালক মোহাম্মদ তাজিমুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠান দুটি তাদের গ্রাহক ও কর্মীদের জন্য আরো বেশি মূল্য সংযোজিত সেবা এবং বিশেষ সুবিধা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি এ সহযোগিতা প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিভিন্ন সেবা নিশ্চিতের প্রতিশ্রুতির প্রতিফলন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিলায়েন্ট ইন্টারন্যাশনালের পরিচালক মো. আশিকুল হক তামিম ও জেনারেল ম্যানেজার (সেলস) সৈয়দ নাভিল আদনানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।










