সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা ৫০ পয়সা। গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়।
চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়।
২০২৩ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।










