শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের আওতাধীন রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গতকাল সিলেটের বন্যাদুর্গত কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এ উপলক্ষে দক্ষিণ সুরমায় রূপায়ণ হাউজিং প্রকল্পে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এজিএম মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন ও তোফাজ্জল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মো. এনামুল হকসহ সংশ্লিষ্টরা।