আইএফআইসি ব্যাংক পিএলসির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (৮৯৪তম বোর্ড মিটিং) সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় মো. মেহমুদ হোসেনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে এবতাদুল ইসলাম, সাজ্জাদ জহির, কাজী মো. মাহবুব কাশেম, মো. গোলাম মোস্তফা ও মুহাম্মদ মনজুরুল হক উপস্থিত ছিলেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব মোকাম্মেল হক, হেড অব আইসিসি এম মজিবর রহমান এবং সিএফও দিলীপ কুমার মণ্ডল অংশ নেন।
আইএফআইসি ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক পিএলসির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা (৮৯৪তম বোর্ড মিটিং) সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।










