সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর তহবিলের আওতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে গবেষণা কাজ পরিচালনার জন্য আর্থিক সহায়তা দিয়েছে।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইনের উপস্থিতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলিমুল ইসলামের হাতে চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাছুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করতে তাদের বিশেষ সিএসআর তহবিল থেকে এই আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের সহায়তা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। —বিজ্ঞপ্তি










