নারায়ণগঞ্জের নবীগঞ্জ বন্দর এলাকায় আকিজ এসেনশিয়ালস লিমিটেডের ফ্লাওয়ার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি সর্বাধুনিক প্রযুক্তির এ ফ্লাওয়ার মিল উদ্বোধন করেন আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন। এ সময় শিল্প গ্রুপটির চেয়ারম্যান ফারিয়া হোসেন উপস্থিত ছিলেন। আকিজ রিসোর্স জানিয়েছে, সুইজারল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান বুহলার থেকে আনা হয়েছে মিলের যাবতীয় মেশিন ও সংশ্লিষ্ট প্রযুক্তি। এখানে প্রতিদিন ৬০০ টন আটা, ময়দা, সুজির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য উৎপাদিত হবে।
সর্বাধুনিক প্রযুক্তির ফ্লাওয়ার মিল চালু করল আকিজ রিসোর্স
নারায়ণগঞ্জের নবীগঞ্জ বন্দর এলাকায় আকিজ এসেনশিয়ালস লিমিটেডের ফ্লাওয়ার ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।










