ভয়াবহ বন্যায় দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়িয়েছে বিটপী গ্রুপ। যার অংশ হিসেবে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ও কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মোট ৪১ লাখ ১২ হাজার ৪৯২ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজমের কাছে এ তহবিলের চেক হস্তান্তর করেন বিটপী গ্রুপের এমডি মিরান আলী ও পরিচালক সারাহ্ আলী। এ সময় উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান এবিএম সিরাজুল ইসলাম আজাদ ও সিএফও মোরশেদুল হক।

প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান বিটপী গ্রুপ ১৯৬৮ সালে একটি বিজ্ঞাপনী সংস্থা হিসেবে যাত্রা করে। বর্তমানে প্রতিষ্ঠানটি রফতানিমুখী পোশাক উৎপাদন, বিজ্ঞাপন, মিডিয়া ও মৎস্য চাষসহ বিভিন্ন খাতে সক্রিয় রয়েছে। —বিজ্ঞপ্তি