করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এসবিএসি ব্যাংক পিএলসি। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ পে-অর্ডারের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসাবে দেয়া হয়েছে।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। পাশাপাশি বন্যাদুর্গত ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় অবস্থিত এসবিএসি ব্যাংকের শাখায় কর্মরতদের সমন্বয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগীদের মাঝে ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া সিএসআর তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আরো অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছে এসবিএসি ব্যাংক কর্তৃপক্ষ।-বিজ্ঞপ্তি