বন্যাদুর্গতদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দিয়েছে ভাইয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভাইয়া হাউজিং লিমিটেড ও ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। সম্প্রতি ভাইয়া হাউজিংয়ের পক্ষে চেয়ারম্যান মারুফ সাত্তার আলী এবং ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে পরিচালক মিজানুর রহমান রিপন আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।