এর মধ্যে রয়েছে হাঁস-মুরগি পালন, বসতবাড়ির আঙিনায় সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ। এমটিবি ফাউন্ডেশন (এমটিবিএফ) কর্তৃক পরিচালিত ‘ক্রিয়েটিং অল্টারনেটিভ লাইভলিহুড ফর ভালনারেবল ফিশিং কমিউনিটিজ থ্রু ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিজ (আইজিএএ)’ শীর্ষক কর্মসূচির আওতায় সম্প্রতি এসব উপকরণ বিতরণ করা হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জীবিকা সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং তার সহযোগী নাজমুস সাকিব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসব আয় সৃষ্টিকারী কার্যক্রম মূলত জেলে পরিবারের নারী সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে। এমটিবি ফাউন্ডেশন বলছে, এ উদ্যোগ মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে বিকল্প আয়ের উৎস সৃষ্টি করে সারা বছর আয়-উপার্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে।










