সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলামকে চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রতিনিধি মো. আনিসুল হককে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগমকে ইসি কমিটির চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক মেজর (অব.) ডা. মো. রেজাউল হককে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আনোয়ার হোসেনকে অডিট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। সভায় ব্যাংকের পরিচালক মো. মোরশেদ আলম খন্দকারও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি