শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৯৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা।
সভায় ব্যাংকিং কার্যক্রম ও বিভিন্ন খাতে অর্থায়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান ও কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন খান, প্রকৌশলী মো. তৌহীদুর রহমান ও মোহাম্মদ ইউনুছ।
এছাড়া সভায় অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। সভায় ব্যাংকের চলমান কার্যক্রম মূল্যায়ন করে ভবিষ্যৎ কার্যক্রমের ওপর আলোকপাত করা হয়। —বিজ্ঞপ্তি










