বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আব্দুল হালিম ১৯৯৯-২০০০ সময়কালে বিএইচবিএফসির অন্যতম একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। —বিজ্ঞপ্তি
বিএইচবিএফসির চেয়ারম্যান হলেন আব্দুল হালিম
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম।










