শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, এএমডি ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।