তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের ইনস্ট্যান্ট ডিজিটাল লোন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ও আপন বাজারের মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আপন বাজারের পরিচালক শেখ সাইফ আল রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে আপনের পরিচালক ইয়াসির আরাফাত, ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম, হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান এবং হেড অব বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড প্রডাক্ট আজিজুল হক উপস্থিত ছিলেন।