ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)
শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা চালু করেছে। প্রাথমিকভাবে সারা দেশে ২০টি শাখায়
ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে এ সেবা প্রদান করা হবে।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) ইবিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো.
শওকত আলী চৌধুরী রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামী
ব্যাংকিং সেবার উদ্বোধন করেন।
এ সময় শওকত আলী চৌধুরী বলেন, ‘শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার
ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করছি। বাংলাদেশসহ
সারা বিশ্বে এ জাতীয় ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠছে। একটি আধুনিক ও গতিশীল ব্যাংকিং সেবা
প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহক চাহিদা পূরণে উদ্যোগী হওয়াটা ছিল আমাদের জন্য
অবশ্য করণীয়। ইসলামী ব্যাংকিং সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমরা আপনাদের সবার সহযোগিতা
কামনা করছি।’
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, অতিরিক্ত
ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামী ব্যাংকিং প্রধান আহমেদ শাহিন এবং শরিয়াহ সুপারভাইজরি
কমিটির চেয়ারম্যান শাহেদ রহমানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলী রেজা ইফতেখার বলেন, ‘একটি কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং
কার্যক্রম পরিচালনায় ইবিএল সকল শরিয়াহ আইন ও আদর্শ সম্পূর্ণভাবে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের ইসলামী ব্যাংকিংয়ের সব প্রোডাক্ট ও পলিসি শরিয়াহ কমপ্লায়েন্ট। গ্রাহকদের বৈচিত্র্যময়
চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট ও সেবা অফার করছি।’
শাহেদ রহমানি আশা প্রকাশ করেন, ‘ইবিএল তার ইসলামী ব্যাংকিং পরিচালনায়
শরিয়াহ বিষয়ে কোনো আপস করবে না।’ সুন্দর ব্যাংকিং অভিজ্ঞতার জন্য তিনি সব গ্রাহককে
ইবিএল ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।
ইবিএল ইসলামী ব্যাংকিং বিভাগের উপ-প্রধান এ কে এম মিজানুর রহমান গ্রাহকদের
জন্য অফারকৃত বিভিন্ন প্রোডাক্ট ও সেবার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন।
আল-ওয়াদিয়াহ, মুদারাবা, মুশারাকা ও ইজারাহ চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের সঞ্চয় ও অর্থায়ন প্রোডাক্ট অফার করছে ইবিএল ইসলামী ব্যাংকিং। শরিয়াহর ভিত্তিতে অন্যান্য ব্যাংকিং সেবা যেমন রিটেইল, এসএমই, করপোরেট, ট্রেড ইত্যাদি গ্রহণ করতে পারবেন। এ ব্যাংকিংয়ের অধীনে ইবিএল কন্টিনিউয়াস মুশারাকা ফাইন্যান্স (সিএমএফ) অফার করছে, যা চলতি মূলধন সমস্যা সমাধানে সহায়ক হবে। —বিজ্ঞপ্তি










