সাউথইস্ট ব্যাংক পিএলসি বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি গবেষণার জন্য হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে আর্থিক সহায়তা দিয়েছে। সম্প্রতি ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আব্দুল বাসেতের কাছে সহায়তার চেক হস্তান্তর করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের ডিএমডি মো. মাসুম উদ্দীন খান, আবিদুর রহমান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি