হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের প্রয়াত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বাংলামোটরের হামদর্দ মিলনায়তনে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন। হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া প্রধান আলোচক ছিলেন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারপতি আব্দুর রউফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। ট্রাস্টি বোর্ডের সদস্যরা মরহুমের পরিবারের হাতে শোক স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খ শাহ ওয়ালী উল্লাহ। হামদর্দের পরিচালক আমিরুল মোমেনীন মানিক অনুষ্ঠানটি পরিচালনা করেন। —বিজ্ঞপ্তি










