সর্বজনীন পেনশন স্কিমের অধীনে ইস্টার্ন ব্যাংক পিএলসি পেনশনধারীদের কাছ থেকে মাসিক কিস্তি জমা নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে গতকাল ঢাকায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল এজদানি খান এবং ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার এ-সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা ও মো. মুরশিদুল হক খান, ইস্টার্ন ব্যাংকের এএমডি আহমেদ শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও ইস্টার্ন ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বজনীন পেনশন স্কিমের অধীনে ইস্টার্ন ব্যাংক পিএলসি পেনশনধারীদের কাছ থেকে মাসিক কিস্তি জমা নিতে পারবে।










