মোজাফ্‌ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনার করেছে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা। বইটি মে মাসে গ্রুপে পড়া হয়, যা সবার মাঝে আকর্ষণীয় ও চিন্তা-উদ্দীপক কথোপকথনের অনুপ্রেরণা জুগিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনা সভায় লেখক নিজে উপস্থিত থেকে তার লেখক জীবনের নানা দিক সবার সঙ্গে শেয়ার করেন। তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।