আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফুল হক। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পত্রের আলোকে রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। এর আগে তিনি ওআইসির অঙ্গ প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

ড. আশরাফুল হক কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি (সম্মান) সম্পন্ন করেছেন।

অধ্যাপক ড. আশরাফুল হক বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি