কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. ময়নুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন এডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, মো. তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, মো. আমিনুল ইসলাম, কাজী জিয়া উদ্দিন, এডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, এমডি মসিউল হক চৌধুরী ও ব্যাংকের কোম্পানি সচিব সাইফুল আলম।