জনতা ব্যাংক পিএলসির সব শাখায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসেবে সেবা প্রদান এবং পেনশন স্কিমের সাবস্ক্রিপশন জমা সহজতর করার লক্ষ্যে সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান এবং জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে জনতা ব্যাংকের সমঝোতা স্বাক্ষর
জনতা ব্যাংক পিএলসির সব শাখায় জাতীয় পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসেবে সেবা প্রদান এবং পেনশন স্কিমের সাবস্ক্রিপশন জমা সহজতর করার লক্ষ্যে সম্প্রতি জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।










