আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার জন্য ৩ কোটি টাকা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেয়া হয়েছে।
ইবিএল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বদা দায়িত্বশীল ও নৈতিক ব্যাংকিংয়ের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন করে প্রতিষ্ঠানটি। বন্যার্তদের জন্য এ অর্থ সহায়তা, জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ইবিএলের অঙ্গীকারের প্রতিফলন। দেশের এ সংকটময় মুহূর্তে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখাকে নিজেদের নৈতিক দায়িত্ব বলেও বিশ্বাস করে ইবিএল। —বিজ্ঞপ্তি










