বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচিতি সভায় স্বতন্ত্র পরিচালক মো. আতাউর রহমান (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক), পরিচালক কামরুল হক মারুফ (যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়), মো. গোলাম মরতুজা (উপব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক পিএলসি-পরিচালক), স্বতন্ত্র পরিচালক শেখ আশ্রাফুজ্জামান উপস্থিত ছিলেন। স্বতন্ত্র পরিচালক মো. মহসিন মিয়া (সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংক) শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. তাজুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জিয়াউল করিম এবং কোম্পানি সচিব সৈয়দ মোহাম্মদ ইস্তেনচার বিল্লাহ সভায় উপস্থিত ছিলেন। নবগঠিত পর্ষদ সদস্যরা ব্যাংকের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।










