নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) এবং ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি (পিএসএস) গতকাল এনএসইউর সিন্ডিকেট হলে যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক ফেডারেল মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল। সভায় আরো বক্তব্য দেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এমএ কাশেম এবং বেনজীর আহমেদ; বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন এনএসইউর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান। —বিজ্ঞপ্তি
এনএসইউতে দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ নিয়ে আলোচনা
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘দক্ষিণ এশিয়ার অভিন্ন ভবিষ্যৎ’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।










