দক্ষতা উন্নয়নে জয়পুরহাটে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিদের সমন্বয়ে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আহসানুল হাবীব খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন (অনলাইনে) কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের ইনস্ট্রাক্টর (পদার্থ) মিনহাজুল ইসলাম। কলেজের ইনস্ট্রাক্টর (বাংলা) লুতফুন নাহার লুনা ও দুলাল চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন (অনলাইনে) জয়পুরহাট জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন জাহাঙ্গীর, এএসএসইটির উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল হাসান।
দক্ষতা উন্নয়নে জয়পুরহাটে কর্মশালা
দক্ষতা উন্নয়নে জয়পুরহাটে শিল্পপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের ব্যক্তিদের সমন্বয়ে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










