বন্যাদুর্গত পরিবারের জীবিকা পুনর্গঠনে সহায়তায় কাজী ফার্মস একদিনের মুরগির বাচ্চা বিতরণের একটি উদ্যোগ নিয়েছে। বন্যাদুর্গত এসব পরিবারের চাহিদার ভিত্তিতে ১০ হাজার ব্রয়লার বা লেয়ার বাচ্চা পাচ্ছেন বিনামূল্যে। প্রতিটি পরিবার পাবেন ২০ থেকে ৫০টি বাচ্চা। আজ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে একদিনের বাচ্চা বিতরণ শুরু করবে। প্রথম ধাপে পাঁচ হাজার বাচ্চা ফেনীর ফুলগাজী উপজেলায় সকাল ১০টায় বিতরণ করা হবে। পরে এদিনই কুমিল্লার বুড়িচংয়ে বাকি পাঁচ হাজার বাচ্চা বিতরণ করা হবে।
বন্যাকবলিত পরিবারকে কাজী ফার্মসের ১০ হাজার মুরগির বাচ্চা বিতরণ
বন্যাদুর্গত পরিবারের জীবিকা পুনর্গঠনে সহায়তায় কাজী ফার্মস একদিনের মুরগির বাচ্চা বিতরণের একটি উদ্যোগ নিয়েছে।










