নির্মাণ অংশীদার হিসেবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের উত্তরা শাখার নতুন ভবন নির্মাণের ধারাবাহিকতায় এবার রাজধানীর উত্তর বাড্ডায় এ ডায়াগনস্টিকের আরো একটি নতুন ভবনের কাজ শুরু করেছে সিপিডিএল। সম্প্রতি ঢাকার উত্তর বাড্ডায় প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘গ্রাউন্ড ব্রেকিং’-এর মাধ্যমে প্রকল্পটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোস্তাফিজুর রহমান এবং সিপিডিএল ফ্যামিলির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেনসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।