এ উপলক্ষে সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং গ্যালিটোস বাংলাদেশের চেয়ারম্যান শেখ জাহীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের কার্ডধারীরা গ্যালিটোস বাংলাদেশের সব আউটলেটে ১২ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে আইফোন জিতে নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, এসভিপি ও অ্যাক্টিং হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং গ্যালিটোস বাংলাদেশের বিজনেস হেড মিরাজুল ইসলাম ও ম্যানেজার (অপারেশনস) মো. আব্দুল্লাহ আল মামুন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহকদের জন্য আরো উন্নত লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।










