এ উপলক্ষে গতকাল ইলেক্ট্রো মার্ট লিমিটেডের গুলশান করপোরেট অফিসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ সাজ্জাদ-উন-নেওয়াজ, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক (জিএম) মাহমুদুন নবী চৌধুরী এবং জাতীয় বিক্রয় ব্যবস্থাপক (এনএসএম) জুলহাক হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ইলেক্ট্রো মার্টের সব রিটেইল ও পার্টনার শোরুমে ‘এরি’ সিরিজের এক, দেড় ও দুই টনের এসি পাওয়া যাবে। এ সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেতাদের অধিক সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ইলেক্ট্রো মাট এ অত্যাধুনিক সিরিজ বিপণন শুরু করেছে।

অনুষ্ঠানের শুরুতে ইলেক্ট্রো মার্ট গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নুরুল আফছার আগত অংশীদার ও অতিথিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রী এসি এবং ইলেকট্রনিক পণ্য দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। গ্রী বর্তমানে বাংলাদেশেও নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড। এ সাফল্য এবং সব কৃতিত্ব আমাদের অংশীদার, শুভানুধ্যায়ী, ক্রেতা ও ভোক্তাদের।’

অনুষ্ঠানে নতুন সিরিজের বিশেষ বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, ‘এরি’ সিরিজের এসিতে রয়েছে এআই ইনভার্টার কম্প্রেসার, যা স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে। এটি সাধারণ ইনভার্টারের তুলনায় ১৫-২০ শতাংশ অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয় করে।

অন্যদিকে এতে হাইব্রিড ডিফ্রস্টিং টেকনোলজি থাকায় একটানা ১০ ঘণ্টা পর্যন্ত তাপ সরবরাহ করতে পারে। ফলে শীতকালে ঠাণ্ডা নিয়ে চিন্তামুক্ত থাকা যায়।

‘এরি’ সিরিজে রয়েছে মিনি এনার্জি রিকভারি সিস্টেম, যা স্বস্তিদায়ক বাতাস প্রবাহ নিশ্চিত করে। নতুন সিরিজের স্মার্ট হিউমিডিফিকেশন কক্ষের হিউমিডিটি ব্যালান্স করে চারপাশকে রাখে সতেজ। পাশাপাশি এসির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দেয়।

‘এরি’ সিরিজের এসিতে থাকা কোল্ড প্লাজমা প্লাস টেকনোলজি ঘণ্টায় ৯৩ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া দূর করে সম্পূর্ণ বাতাস পরিশোধন করতে সহায়তা করে। কোল্ড অ্যালার্জির কারণে যারা দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করতে পারেন না, তাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে।

নতুন সিরিজে অটোমেটিক সেলফ ক্লিনিং সিস্টেম রয়েছে। তাই বন্ধ করার পর এসির ইনডোর ও আউটডোর পরিষ্কার করে দেয়। ফলে পরবর্তী সময়ে এসি ছাড়ার সময় বাতাস হয় সম্পূর্ণ ব্যাকটেরিয়ামুক্ত।

স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য গ্রীর ‘এরি’ সিরিজে রয়েছে উচ্চ প্রযুক্তির স্মার্ট ওয়াই-ফাই সিস্টেম। এটি প্রচলিত ওয়াইফাইয়ের তুলনায় অতি দ্রুত সংযোগ স্থাপন করে। ফলে মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এসির কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়।

দেশে কার্বন নিঃসরণের মাত্রা শূন্য পর্যায়ে রাখতে এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনে গ্রী উদ্ভাবনী ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছে। এ প্রসঙ্গে ডিএমডি মো. নুরুল আফছার বলেন, ‘গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে। বাংলাদেশও এ নিয়ে বেশ ঝুঁকিতে রয়েছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতার কারণে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল, যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ ব্যবহার করছে।’

উল্লেখ্য, গ্রী ‘শূন্য কার্বন নিঃসরণ’ প্রযুক্তির জন্য গ্লোবাল কুলিং পুরস্কার জিতেছে। এছাড়া টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সেরা সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে।