দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকার অনুদান চেকের মাধ্যমে জমা দেয়া হয়েছে। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্টের একদিনের মূল বেতন ৯ লাখ ৫০ হাজার ১৫৩ টাকা বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেয়া হয়েছে। -বিজ্ঞপ্তি
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে মধুমতি ব্যাংকের অনুদান
দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে মধুমতি ব্যাংক পিএলসি।










