বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) পাঁচ দিনব্যাপী ফল সেমিস্টারে ভর্তি মেলা শুরু হয়েছে। গতকাল স্থায়ী ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দিক এবং বোর্ডের অন্যতম সদস্য ও বিজিএমইএর সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব। এ সময় অন্যান্যের মধ্যে প্রো-ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।