ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় মেটাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আর্থিক সহায়তা প্রদান করেছে। সম্প্রতি ব্যাংকের এএমডি এটিএম তাহমিদুজ্জামানের নেতৃত্বে একটি দল ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী মিলাদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে আহতদের পাশে দাঁড়িয়েছে ইউসিবি।
আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢামেক হাসপাতালে ইউসিবির অনুদান
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় মেটাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আর্থিক সহায়তা প্রদান করেছে।










