বীমা দাবি বাবদ সাড়ে ১৯ লাখ টাকা পরিশোধ করেছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল কোম্পানির প্রধান কার্যালয়ে গ্রাহকদের নমিনির হাতে এ-সংক্রান্ত চেক তুলে দেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক ও কোম্পানির প্রতিনিধি এবং আস্থা লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী প্রধান। তার দক্ষ নেতৃত্বে জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।