সম্প্রতি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে কোম্পানিটি। 

বাজার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৪ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৮ টাকা ৩০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। 

চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লোকসান হয়েছে ২২ কোটি ৭৬ লাখ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে মুনাফা হয়েছিল ৮৮ লাখ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৬২ পয়সায়। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০ টাকা ৮০ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩০ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৪২ পয়সায়। 

২০২২ হিসাব বছরে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ইপিএস ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৬ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ৩১ পয়সা। 

২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইসলামিক ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৩১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৯৯ পয়সায়। ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদের পাশাপাশি সাড়ে ৪ শতাংশ স্টক লভ্যাংশ এবং ২০১৭ হিসাব বছরের জন্য সাড়ে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৩২ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক ৮৯ ও বাকি ৪৪ দশমিক ২৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।