মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি অন-ডিমান্ড সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম সেবা এক্সওয়াইজেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমডি কিমিয়া সাদাত এবং সেবা এক্সওয়াইজেডের  সিওও রোনাল্ড মিকি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের হেড অব কার্ডস (ইনচার্জ) মোকছেদুর রহমান, হেড অব অ্যালায়েন্স সুলতানুল আরেফিন সানি এবং সেবা এক্সওয়াইজেডের করপোরেট সেলস ম্যানেজার ফয়সাল ইবনে ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।