এসএসসি ২০২৫ এর ফলাফলে শতভাগ পাসের হার ধরে রেখে আবারো সাফল্যের ধারায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

গত বছর জেলায় তৃতীয় স্থান পাওয়া প্রতিষ্ঠানটি এ বছরও তার ধারাবাহিকতা ধরে রেখেছে। ফলাফল শুধু সংখ্যাতাত্ত্বিক নয়। বরং এক গৌরবোজ্জ্বল সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাতেই এ অর্জন সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা— তিন বিভাগেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, ‘শুধুমাত্র ভালো ফলাফলই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমরা শিক্ষার্থীদের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এবারের ফল আমাদের সে প্রচেষ্টাকে আরো দৃঢ় করেছে।’

সাফল্যে উচ্ছ্বসিত ‘রাবেয়া-আলী’ শিক্ষা-পরিবার ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চায়। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। —বিজ্ঞপ্তি