প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের আওতায় আর্থিক সুবিধাবঞ্চিত ২৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ঢাকায় আর্মি গলফ ক্লাবে আয়োজিত ১৭তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম জে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের উপদেষ্টা পরিষদের সদস্য রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির চেয়ারম্যান তানজিল চৌধুরী, সিইও হাসান ও. রশীদ, প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সিইও মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী প্রমুখ। —বিজ্ঞপ্তি