শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘রিপোর্টিং অব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। কর্মশালার উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এএমডি এবং সিওও এম আখতার হোসেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিবিটিএ) মো. শাব্বিরুল আলম চৌধুরী ও পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ।
শাহ্জালাল ইসলামী ব্যাংকে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘রিপোর্টিং অব ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










