বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দিয়েছে কোম্পানিটি। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সভাপতির কাছে সংস্থাটির কার্যালয়ে শাওমি বাংলাদেশের প্রতিনিধিরা প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন। শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এ কঠিন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আমাদের একসঙ্গে এগিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। নৌবাহিনীর সহায়তায় দ্রুত আমাদের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত।’
বন্যার্তদের পাশে দাঁড়াল শাওমি বাংলাদেশ
বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল শাওমি বাংলাদেশ।










