বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে টানা চতুর্থবারের মতো জায়গা করে নিয়েছে আইডিএলসি ফাইন্যান্স। ২০২৩ সালের বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে এ আর্থিক প্রতিষ্ঠানটি। ২০২১ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্স তাদের টেকসই নীতি ও করপোরেট দায়বদ্ধতার জন্য এই স্বীকৃতি পেয়ে আসছে।

টেকসই অর্থায়ন নির্দেশক (সাসটেইনেবল ফাইন্যান্স ইন্ডিকেটর), সবুজ পুনঃঅর্থায়ন (গ্রিন রিফাইন্যান্স), সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম (সিএসআর)  ও মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা (কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি) সূচকের ভিত্তিতে সাসটেইনেবল রেটিং প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক। 

২০২৩ সালে চতুর্থবারের মতো তালিকায় জায়গা করে নেয়া আইডিএলসি ফাইন্যান্স প্রমাণ করেছে যে তারা টেকসই প্রবৃদ্ধিতে  নেতৃত্ব দিচ্ছে, দেশের  র্শীষস্থানীয় নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) হিসেবে তাদের অবস্থান অটুট রেখেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক প্রচেষ্টা তাদের এ সাফল্য পেতে সাহায্য করেছে।

এ বিষয়ে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংক দ্বারা আমাদের আর্থিক খাতে টেকসই প্রচেষ্টার স্বীকৃতির জন্য আমরা সম্মানিত।

তিনি বলেন, এ অর্জন আমাদের নীতিগুলোকে আমাদের ব্যবসায়িক কার্যক্রমে একীভূত করার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং আমাদের টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে।   

আইডিএলসি ফাইন্যান্সের টেকসই উদ্যোগগুলোর মূল দিক হলো-

সাসটেইনেবল এবং সবুজ অর্থায়ন সমাধান: আইডিএলসি এমন প্রকল্পগুলোতে অর্থায়নে ভূমিকা পালন করছে যা পুনর্নবীকরণ জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং অন্যান্য পরিবেশবান্ধব কার্যক্রম প্রচার করে।

সামাজিক উন্নয়ন র্কমসূচি:  আইডিএলসি বিভিন্ন সামাজিক  উদ্যোগেকে সক্রিয়ভাবে সমর্থন করে, যা তাদের সেবা প্রদানকারী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করে।

শক্তিশালী শাসন ব্যবস্থা ও আর্থিক মানদণ্ড: আইডিএলসি উচ্চ মানের করপোরেট শাসন ব্যবস্থা বজায় রাখে, যা সমস্ত কার্যক্রমে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে। এর ফলশ্রুতিতে শক্তিশালী শাসনব্যবস্থা ও আর্থিক মানদণ্ড বজায় থাকে।

আইডিএলসি ফাইন্যান্স উদাহরণ স্থাপন করতে এবং টেকসই সংস্কৃতি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। -বিজ্ঞপ্তি