সম্প্রতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। বিশেষ অতিথি ছিলেন গুগলের প্রথম বাংলাদেশী ডিস্টিংগুইশড প্রকৌশলী ও এআইইউবির সাবেক শিক্ষার্থী জাহিদ সবুর এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য সাবরিনা আবেদীন। এ আয়োজনে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে এআইইউবির প্রায় ৩০০ সাবেক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থী জাহিদ সবুর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।