দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে। বন্যার্তদের জন্য এ সহায়তা জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে প্রিমিয়ার ব্যাংকের ‘সেবাই প্রথম’ অঙ্গীকারের প্রতিফলন। দেশের সংকটময় মুহূর্তে দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে দুর্দশাগ্রস্ত জনগণের পাশে থেকে তাদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখাকে নিজেদের মানবিক দায়িত্ব বলেও বিশ্বাস করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। —বিজ্ঞপ্তি