এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি ‘স্টার অব দ্য সেকেন্ড কোয়ার্টার সেলিব্রেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি গত মে ও জুনের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। কোম্পানির ভারপ্রাপ্ত সিইও মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগম।
এনআরবি ইসলামিক লাইফের স্টার অব দ্য সেকেন্ড কোয়ার্টার সেলিব্রেশন অনুষ্ঠিত
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি ‘স্টার অব দ্য সেকেন্ড কোয়ার্টার সেলিব্রেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।










