ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে ১৬৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩৩ কোটি ৯৫ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেনে কোম্পানিটির অবদান ২ দশমিক ৬৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৮২ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৭ কোটি ৮৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৮১৭ কোটি ৬৭ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ১১৮ টাকা ৬৮ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।










