আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ও বহুজাতিক ফিনটেক কোম্পানি পাম পে লিমিটেডের মধ্যে ডিজিটাল ঋণ সুবিধাসংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন, পরিচালক ফরকান এন হোসেন, সিআরও সুমন কুমার কুণ্ডু, সিটিও মো. ফয়সাল হোসেন এবং গ্রুপ হেড অব অপারেশনস মো. রফিকুল আমিন উপস্থিত ছিলেন। এছাড়া পাম পের পক্ষে ছিলেন হেড অব ওভারসিজ ফাইন্যান্স বিন বিন ফ্যান, হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড বিজনেস মো. সফকাত ইসলাম এবং পরিচালক ও কান্ট্রি হেড জুন জেং। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফাইন্যান্স ও পাম পের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স ও বহুজাতিক ফিনটেক কোম্পানি পাম পে লিমিটেডের মধ্যে ডিজিটাল ঋণ সুবিধাসংক্রান্ত একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে।










