এসএমই ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও অক্সফাম বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর আশিষ ডামলে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অর্থায়ন, বাজার সংযোগ ও বাজারজাত, নতুন উদ্যোক্তাদের পুঁজি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।