অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে একটি সাবসিডিয়ারি লোন এগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরিত হয়। সম্প্রতি অর্থ বিভাগের যুগ্ম সচিব আবু দাইয়ান মোহাম্মদ আহসানউল্লাহ এবং বিএইচবিএফসির ডিএমডি ও প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অর্থ বিভাগের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ চুক্তিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নান, ডিএমডি মো. নূর আলম সরদার, সহকারী মহাব্যবস্থাপক ও অতিরিক্ত প্রকল্প পরিচালক শাকিবুল আলম খান এবং প্রিন্সিপাল অফিসার মো. নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
অর্থ বিভাগের সঙ্গে বিএইচবিএফসির চুক্তি স্বাক্ষর
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) মধ্যে একটি সাবসিডিয়ারি লোন এগ্রিমেন্ট (এসএলএ) স্বাক্ষরিত হয়।










